“অষ্ট ধাতুর আংটি নিন, ভাগ্যটাকে বদলে দিন”- এই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অনেকেই ছুটছেন ফুটপাতের কিছু পাথর বিক্রেতাদের কাছে। তাদের দাবি এই অষ্ট ধাতু তৈরি সোনা, রুপা, তামা, সিসা, পিতল, ব্রোঞ্জ, জিঙ্ক, লোহা এই আটটি ধাতুর সংমিশ্রণে। এই অষ্ট ধাতু নাকি ভাগ্য পরিবর্তন করতে পারবে।
ধাতুর সঙ্গে ভাগ্যের সম্পর্ক ভিত্তিহীন। মানুষের শরীরে অষ্টধাতু নয়, বহু ধাতু আছে। শরীরের কোষে কোষে নিবিড়ভাবে জড়িয়ে থাকা ধাতুই যদি ভাগ্য পরিবর্তন করতে না পারে, বাহ্যিক ধাতব অলংকার ভাগ্য বদলায় কী করে?
বিভিন্ন পাথরের প্রতিও মানুষের গভীর বিশ্বাস দেখা যায়। এসব ব্যবহারে ধনী হওয়া, রোগমুক্তি, ভাগ্য বদলানোর যে গল্প প্রচলিত সেগুলো শুধুই রূপকথা।
বোধহীন মানুষ আংটির কাছে ভাগ্য জমা রাখে, বোধসম্পন্ন মানুষ রাখে কর্মে।
Comments
To read and write comments, open the video on YouTube.